editor

প্রকাশিত: 7:02 PM, February 18, 2025

ফ্যাসিস্টের পতনের পরও জননেতা এটিএম আজহার কারাগারে কেন জাতি জানতে চায় : রফিকুল ইসলাম খান

সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ

ফ্যাসিস্টের পতনের পরও জননেতা এটিএম  আজহার কারাগারে কেন জাতি জানতে চায় : রফিকুল ইসলাম খান

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন- ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রধান বিচারপতিকেও পালাতে হয়েছে। সেসব জ্যুডিশিয়াল কিলারদের প্রহসনের বিচারে জননেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো কারাগারে কেন জাতি জানতে চায়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইতোমধ্যে অনেক পরীক্ষা দিয়েছে। নতুন করে পরীক্ষা নেয়ার চেষ্টা করবেন না। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জুলুম-নিপীড়নে শিকার হয়েছি। কিন্তু হার মানিনি। মানবোও না। ২০ ফেব্রুয়ারীর মধ্যে জননেতা এটিএম আজহার ভাইকে মুক্তি দিন। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী থাকতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পরে তৎকালিন বিরোধী দলের সাজাপ্রাপ্ত সকলেই মুক্ত হয়েছেন। তাহলে আজহার ভাই এখনো জেলে কেনো? ছাত্র-জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনারা ক্ষমতায় থাকবেন আর আজহার ভাই জেলে থাকবেন তা হবেনা। ফ্যাসিস্টের যেসব দোসররা সরকারের ভেতরে বাইরে রয়েছে আমরা তাদের চিনি। তারা জননেতা আজহারের মুক্তি বাধাগ্রস্থ করছে। এদের সরকার থেকে বিদায় করুন। অন্যথায় পরিনতি ভালো হবেনা।

তিনি মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে সমাপ্ত হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে রাজপথে জামায়াতের মিছিল ঘিরে নেতাকর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। সিলেট মহানগর ও জেলার আওতাধিন সকল উপজেলা পৌর থানা ও ওয়ার্ড শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো সিলেট নগরী মিছিলের নগরীতে পরিনত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতকে নেতৃত্ব শুন্য করতে নতুন আইন করে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে। এই আইন দেশ-বিদেশে কোথাও বৈধতা পায়নি। সেই ট্রাইব্যুনালের বিচারে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, সালাহ উদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাশেম আলী, আব্দুল কাদের মোল্লাকে ফাসিতে ঝুলিয়ে এবং কারাগারে হত্যা করেছে। পতিত ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সেই অবৈধ ট্রাইব্যুনালের কোন রায় এদেশে কার্যকর থাকতে পারেনা। অবৈধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার সাথে জড়িত বিচারপতিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

জুলাই বিপ্লবে গণহত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। জননেতা এটিএম আজহারের বিচারের সময় স্বাক্ষী বলেছেন তিনি ৬ মাইল দুর থেকে নাকি আসামীকে খুন করতে দেখেছেন। অথচ বাস্তবে তিনি নিজের সামনের সামান্য দুরত্ব ঠিকমতো দেখতে পারেন না। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেলু শিকদার বানিয়ে প্রহসনের রায়ে সাজা দিয়ে কারাগারে হত্যা করা হয়েছে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন,ফ্যাসিস্ট হাসিনার বিচার ব্যবস্থা সম্পর্কে আপনী নিজে অবগত আছেন। আপনাকে নিয়ে প্রতিনিয়ত আদালতে টানা-হেচড়া করা হয়েছে। ঘন্টার পর ঘন্ট আদালতে বসিয়ে রাখা হয়েছে, ৫ তলা পর্যন্ত সিড়ি বেয়ে উঠতে বাধ্য করা হয়েছে। সেই হাসিনার প্রতিহিংসার বিচারে এটিএম আজহারুল ইসলামকে এখনো বন্দী থাকতে হবে কেন? আজকে শুধু সিলেট নয়, সারাদেশে আজহার ভাইয়ের অনুসারীরা গর্জে উঠেছে। অবিলম্বে থাকতে মুক্তি না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এ দায় আপনাকেই নিতে হবে।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সাবেক ফেঞ্চুগঞ্জ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও ফেডারেশনের সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ, শাবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান পিয়াস ও জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ রাজু প্রমূখ। ইসলামী সংগীত পরিবেশন করেন মাজেদ মাহফুজ ও সুজাউল হক শামীম। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মশাহিদ আহমদ।

মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াত বাংলাদেশে অনেক পরীক্ষা দিয়েছে। আমাদের আর পরীক্ষা নিবেন না। আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে এটিএম আজহারকে মুক্তি দিন। প্রধান উপদেষ্টাকে বলছি- আমরা আপনার প্রতি আস্থা রেখেছি, আস্থা রাখতে চাই। কিন্তু আমরা গন্ধ পাচ্ছি আপনার আশপাশে ফ্যাসিস্টরা বসে ষড়যন্ত্র করছে। যেখানে জাতিসংঘসহ গোটা বিশ্ব আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে ঘোষণা করেছে। সুতরাং তারা যেসব বিচার করেছে সেটাও মানবতাবিরোধী। এই বিচারের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন- জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম মজলুম জননেতার মূর্ত প্রতীক। মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে আজহার ভাই কারাগারে রাখা হয়েছে। গণঅভ্যুত্থানের পর প্রধান বিচারপতির পালিয়ে যাওয়া প্রমাণ করে তিনি বিচারের নামে অবিচার করেছেন। ২০ ফেব্রুয়ারীর মধ্যে আজহারকে মুক্তি না দিলে কারাগার ঘেরাও কর্মসূচী দিতে বাধ্য হবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন