editor
প্রকাশিত: 9:06 PM, February 18, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অলিউজ্জামান সোহেল বলেছেন, গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে হবে। ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কলুষিত করেছে, যা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করেছে। এতগুলো মানুষকে গণহত্যার পর ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। তাদের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। বিএনপি ক্ষমতায় এলে একটি কল্যাণমুখী রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করবো। ছাত্রদল অতীতের মতো সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আস্থার সঙ্গে কাজ করবে।
তিনি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলা এবং কমিটি গঠনের লক্ষ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি এবং কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. আসলামুল ইসলাম রুদ্র’র সভাপতিত্বে ও কলেজের সাধারণ সম্পাদক ডা. সানজিদ মেহেদাত সজিবের পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবু হান্নান তালুকদার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ডা. জামিল আহমদ।-বিজ্ঞপ্তি
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১