admin

প্রকাশিত: 10:57 PM, February 18, 2025

সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলা টুকেরবাজারের জাঙ্গাইলস্থ সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০২৫, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সীতেশ তালুকদার এর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ শাহীন আলম ও প্রভাষক মাহমুদা রাজ লাকী’র যৌথ পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল এবং প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্য মেরিন ইঞ্জিনিয়ার মো: মাসুম পারভেজ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ মোঃ রশিদ আহমদ ও সহকারী প্রধান শিক্ষক নূরুন নাহার আখতার। বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহজাহান আহমেদ জুয়েল প্রমুখ। সফির উদ্দিন
হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শিশির কান্ত দেবনাথ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব খান ও পবিত্র গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী পূজা রায়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাইমুনা জান্নাত মাহিয়া ও শাহান উদ্দিন হাশমী। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী ফারহানা আক্তার ও জারিন তাবাসসুম জারা। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থী হাবিবুর রহমান, রাকিব খান, ফারহানা আক্তার, আল-মামুন, মরিয়ম আক্তার রুহি, রবিউল হাসান সানী, সায়মা বেগম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অতিথিবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল কাদির এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদেরকেও ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন