admin

প্রকাশিত: 12:12 AM, February 19, 2025

তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন : ইমদাদ চৌধুরী

তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন : ইমদাদ চৌধুরী

‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগিরা বিগত ১৭ বছর লুটপাটের মাধ্যমে দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছিলো, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে নেমে আসতো নির্যাতনের স্টিম রোলার, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে পুরো দেশের বিএনপি নেতাকর্মী ও নিরীহ মানুষকে হয়রানি করাই ছিলো তাদের কাজ, ৫ আগষ্ট বিএনপি যুবদল ছাত্রদলসহ ছাত্র জনতা খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছাড়া করেন, সেই জুলাই আগষ্টে হাসিনার নির্দেশে প্রাণ হরণ করা হয় হাজার হাজার মানুষের, যাদের আত্মত্যাগের বিনিময় আজকের এই নতুন বাংলাদেশ, সেই বীর শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা’’ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে প্রায় ৫শতাধিক শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট মহনগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদের পরিচালনা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইছাক মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডা. এমএ হক বাবুল, সিনিয়র সদস্য মকবুল হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট দুর্নীতি মুক্তকরণ ফোরামের সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান সিনিয়র সদস্য আব্দুস ছাত্তার মামুন, সদস্য সৌমিক আহমদ আছিফ, কোষাধ্যক্ষ সালেহ আহমদ, দপ্তর সম্পাদক নুরুন্নবী জন্টু, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ইমন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জমির আলী, প্রবীণ মুরব্বী জমির আলী, সমাজসেবী মির্জা মুহিব, বিএনপি নেতা উজ্জল রঞ্জন চন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কদমতলী এলাকার প্রবীণ মুরব্বী সাবেক বিডিআর সদস্য কবির আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এমএ মালেক, ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হক আনা, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, ইত্যাদি মটরস এর সত্যাধিকারী বিএনপি নেতা রায়হান আহমদ, জালাল উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সদস্য আলম মিয়া, আব্দুস শহীদ, শামীম আহমদ, মুমিন আহমদ, মহানগর যুবদল নেতা আতিকুর রহমান ফরহাদ, মেহেদী হাসান সাজাই, শওকত আহমদ, শামীম আহমদ, অলি আহমদ, তপু আহমদ, দিলোয়ার আহমদ, পারভেজ আহমদ, ইমরান আহমদ, ২৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিব আহমদ প্রমুখ। সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আমি সাধারণ ও দরিদ্র মানুষের জন্য আজীবন কাজ করে যাবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় উপস্থিত হয়ে আমার সামর্থ্যমত গরীব অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছি, এর ধারাবাহিকতা বজায় থাকবে। প্রেস-বিজ্ঞপ্তি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন