editor
প্রকাশিত: 7:38 PM, February 20, 2025
আর্থসামাজিক উন্নয়নে সদা নিয়োজিত সামাজিক সংগঠন আধুনিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দক্ষিণ সুরমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতি সম্মাননা (এটেন্ডেন্স এওয়ার্ড২০২৪) বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর মাদ্রাসা, আব্দুল আহাদ হাইস্কুল এবং হযরত আলী( রাঃ) একাডেমী এন্ড কমপ্লেক্স প্রাঙ্গণে পৃথক পৃথক ভাবে এসব সম্মাননা বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লিটন চৌধুরী গোলাম শাহরিয়ার এর অর্থায়নে উপস্থিতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, আব্দুল আহাদ হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, হযরত আলী( রাঃ) একাডেমী এন্ড কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল আজিজ, সমাজসেবী শহীদুর রহমান শহীদ, ইকবাল হোসেন, একাডেমির প্রধান শিক্ষক আজিজুল ইসলাম।পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আধুনিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ আব্দুল হাফিজ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ডাঃ নিখিল মালাকার, সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক আফজল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সহ-অর্থ সম্পাদক শাহনেওয়াজ শাফি, সহ-প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল মুমিন, সহ-ধর্ম সম্পাদক আরমান আলী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির আহমদ, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আশিকুল ইসলাম, সদস্য রাব্বি হাসান।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের লালাবাজার কিন্ডারগার্টেন স্কুল, লালাবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও লালাবাজার স্কুল এন্ড কলেজে এসব সম্মাননা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি সম্মাননা বাবদ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা কলমসহ অন্যান্য উপকরন বিতরণ করেন অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন