editor
প্রকাশিত: 7:06 PM, February 21, 2025
উৎফল বড়ুয়া:: বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে বাবৌযুপ-সিলেট অঞ্চল প্রতিষ্ঠা লাভ করেন। শুক্রবার ২১ ফেব্রুয়ারি অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শুক্রবার সকাল সাড়ে আটটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে বাবৌযুপ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া বলেন, সালাম, বরকত, রফিক জব্বার, শফিউরসহ নাম নাজানা অনেক শহীদদের মহান ত্যাগের বিনিময়ে এই ভাষা, যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি, রক্তস্নাত আন্দোলনের অর্জিত মাতৃভাষা বাংলা সে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর নেতৃবৃন্দ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাদের ভোলেনি বাংলার মানুষ। ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে।
রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। এর আগেই নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শহীদ মিনারমুখী জনতার স্রোত থাকলেও ছিল শৃঙ্খলা। বরাবরের ন্যায় শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে বেগ পেতে হয়নি। জনতা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন