admin

প্রকাশিত: 7:14 PM, February 21, 2025

বেগম খালেদা জিয়া রাজপথ থেকে বিশ্বমঞ্চের নেত্রী : খন্দকার মুক্তাদির

বেগম খালেদা জিয়া রাজপথ থেকে বিশ্বমঞ্চের নেত্রী : খন্দকার মুক্তাদির

* বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বিএনপির ঐক্যের প্রতীক থেকে জাতীয় ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন। চিকিৎসার উদ্দেশ্যে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করলেও নিঃসন্দেহে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হবেন এই প্রত্যাশা দেশবাসীর। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অনিবার্য নাম। গণমানুষের ভেতর থেকে যার উৎপত্তি। উল্কার মতো দুর্দমনীয় যার গতি। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সুজলা-সুফলা আমাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চিতে বটবৃক্ষের শিকড়ের মতো প্রোথিত যার জনপ্রিয়তার শিকড়। একজন সাধারণ গৃহবধূ থেকে মাঠের তুখোড় রাজনীতিবীদ সেখান থেকে বিশ্বমঞ্চের নেত্রী হয়ে উঠেন তিনি। ইতিহাসের বাস্তবতায় তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।

তিনি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সিলেট নগরীর কাজিটুলায় ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী এশিয়া মহাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নূরুল মোমিন চৌধুরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, মির্জা বেলায়েত হোসেন লিটন, শেখ কবির আহমদ, রফিকুল ইসলাম রফিক, হাজী মিল্লাদ আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, নাসিম আহমদ চৌধুরী, তুহেলুর রহমান শিপন।

সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজনের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্জুরুল হাসান, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ , সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল আহমদ খান, মহানগর ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক আহসান শরীফ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক হারুনুল ইসলাম নিপুন, এছাড়া ছিলেন দুলাল আহমদ, সজিব আহমদ, মানিক আহমদ, সজল আহমদ, রাজন, কাউসার, লিটন, মুসতাকিম, রাজু, সামাদ এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন