editor

প্রকাশিত: 7:43 PM, February 21, 2025

মৌলভীবাজারে আনসার -ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারে আনসার -ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের সময় :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ,সিলেট এর উপমহাপরিচালক, মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা), পুলিশ সুপার মৌলভীবাজার, মোঃ আরিফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, মৌলভীবাজার, হোসনে আরা হাসি, জেলা কমান্ড্যান্ট হবিগঞ্জ। আনসার ও ভিডিপি মৌলভীবাজার এর জেলা কমান্ড্যান্ট এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, উপজেলা প্রশিক্ষিকা সহ, বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি সদস্যগণ।
প্রধান অতিথি কর্তৃক বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি। তিনি আরও স্মরণ করেন ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের।
তিনি বলেন, দেশব্যাপী তৃণমূল পর্যায়ের বেকার তরুণ-তরুণীদের যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপির সমৃদ্ধির ছায়াতলে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে সকল ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাদারিত্ব মনোভাব পোষণ করা এবং , সাম্যতা ও সর্বক্ষেত্রে ন্যায্য হক নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন একটি বাহিনীর মুল অলংকার হচ্ছে তার চেইন অব কমান্ড এবং শৃঙ্খলা, তিনি সকলকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে চেইন অব কমান্ড অনুসরণ করে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ,উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে অবদান রাখার আহবান জানান। আনসার ও ভিডিপি ক্লাব সমিতি গুলোকে গ্রামীণ উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বাহিনীর ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন পার্বত্য অঞ্চলে আনসার ব্যাটালিয়ন সদস্যরা যেমনি সেনাবাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে ঠিক তেমনি গতবছর দুর্গাপূজায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করেছে বলেই শারদীয় দুর্গাপূজা ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেজন্য তিনি সকল সদস্যকে ধন্যবাদ জানান। আগামীতে বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সবাইকে এখন থেকে প্রস্তুতি নেয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন সম্মানিত মহাপরিচালকের মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও দক্ষগত উদ্যোগে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে ও বিদেশে দক্ষ মানব সম্পদ হিসেবে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সকল সদস্যেকে একই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হয়েছে। বাহিনীর পক্ষ হতে স্বাস্থ্যখাতে প্রত্যন্ত অঞ্চলের সদস্যদের যুক্ত করার জন্য অনলাইন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হচ্ছে।
উপমহাপরিচালক গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আনসার ভিডিপির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
সবশেষে দৃষ্টান্তমূলক কাজে স্বীকৃতিস্বরুপ ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে জেলা সমাবেশের কার্যক্রম শেষ হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন