editor

প্রকাশিত: 10:09 PM, February 21, 2025

বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি বায়ান্নর ভাষা আন্দোলন: অধ্যক্ষ মো. ফয়জুল হক

বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি বায়ান্নর ভাষা আন্দোলন: অধ্যক্ষ মো. ফয়জুল হক

“বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন। বাঙালি জাতির সংস্কৃতির সবচেয়ে বড়ো অংশ বাংলা ভাষা। ভাষার প্রশ্নে বাঙালি সব সময় এক ছিলো। বিশ্বে বাঙালি জাতিই প্রথম যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলো বলে মন্তব্য করেন অধ্যক্ষ মো.ফয়জুল হক।
আজ স্কলার্সহোম মেজরটিলা কলেজ কতৃক আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাততৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বক্তব্যে অধ্যক্ষ মো.ফয়জুল হক আরো বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির এক গৌরবময় ও স্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-যুবকসহ সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি চালালে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে।
২১ ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি শুধু একটি দিন নয়, বরং ভাষা ও সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্ববোধের প্রতীক। তাই, এই দিনে আমরা ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের মাতৃভাষা ও সংস্কৃতির সঠিক চর্চা ও সংরক্ষণের অঙ্গীকার করতে পারি।
সকালে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনটি শুরু হয় এবং সম্মিলিত কণ্ঠে গাওয়া হয়-
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?’
এই গানটি আমাদের চেতনায় চির অম্লান থাকবে, প্রজন্মের পর প্রজন্ম আমাদের ভাষার জন্য লড়াই ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।
অধ্যক্ষ হক আরো বলেন, এদেশের প্রত্যেকটি আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলনেও নারীরা অংশ নিয়েছিলো। সুতরাং নারীদেরকেও সমানভাবে অগ্রাধিকার দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদা খান, উপাধ্যক্ষ, প্রাথমিক শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রাথমিক শাখার সহকারি শিক্ষিকা তমালিকা তালুকদার।এতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সৌরভ খান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অনন্যা সূত্রধর অহনা। অনুষ্ঠানটির শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন এবং শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শাখার সহকারী শিক্ষক অন্নপূর্ণা রায় ও প্রভাষক সাগর আহমেদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে প্রিমত মজুমদার প্রাজ্ঞ ও জান্নাতুল ফেরদৌস কণা। কবিতা আবৃত্তি করে অনন্যা সূত্রধর অহনা। পরিশেষে উল্লিখিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন