editor

প্রকাশিত: 2:43 PM, February 22, 2025

মুন্সিপাড়া পঞ্চায়েত ও মসজিদ কমিটির ১০ম তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন

মুন্সিপাড়া পঞ্চায়েত ও মসজিদ কমিটির ১০ম তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন

সিলেটের মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দশম তাফসিরুল কুরআন মাহফিল ধর্মপ্রাণ মুসলমানদের বিপুল উপস্থিতির মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) মাহফিলটি অনুষ্ঠিত হয়, যেখানে দেশবরেণ্য ইসলামি ব্যক্তিত্বগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তাফসিরুল কুরআন মাহফিলে যৌথভাবে সভাপতিত্ব করেন মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, মুন্সিপাড়া জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ডাঃ মহিউদ্দিন আহমদ, মুন্সিপাড়া মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আমিন আলী।
প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী, বয়ান পেশ করেন শাহজালাল দরগাহ জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ও দাঈ রাজকীয় সৌদি দ্রুতাবাস শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান আল-মাদানী, শাবিপ্রবির ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগের সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মুন্সিপাড়া জামে মসজিদের ইমান ও খতিব মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ।
তাফসিরুল কুরআন মাহফিলে বক্তারা বলেন, তরুণ সমাজকে ইসলামি শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে। তারা যদি কুরআনের শিক্ষা গ্রহণ করে, তাহলে কোনো মাদকাসক্তি, অপরাধ বা ভ্রান্ত পথে পরিচালিত হবে না। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশনা দেয়। যারা কুরআনের শিক্ষা মেনে চলে, তারা কখনো পথভ্রষ্ট হয় না। বর্তমান সমাজে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার একমাত্র সমাধান হলো কুরআনের শিক্ষা বাস্তবায়ন করা। বক্তারা আরো বলেন, ইসলামকে শুধু নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ রাখে, তারা ইসলামকে পুরোপুরি বোঝেনি। একজন সত্যিকারের মুসলমানের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, পারিবারিক জীবন, সমাজ পরিচালনা-সব ক্ষেত্রেই ইসলামি শিক্ষার প্রতিফলন থাকতে হবে। মহানবী (সা.) বলেছেন, ‘আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি-কুরআন ও সুন্নাহ। তোমরা যদি এগুলো মেনে চলো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না।’ আমাদের উচিত নবীজির এই নির্দেশনা অনুসরণ করা এবং ইসলামের মূল শিক্ষায় ফিরে আসা।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী। আবুল হাকিম চৌধুরীর উপস্থাপনায় ওয়াজ উপস্থিত ছিলেন, শেখ মো. বাবুল, আবুল রফিক চৌধুরী লিমনসহ মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাফসিরুল কুরআন মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করে দিশারী শিল্পী গোষ্ঠী সিলেট।
শেষে মুশিপাড়া পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকাবাসী ও সকল ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের ইসলামিক মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। আখেরী মোনাজাত শেষে সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন