editor
প্রকাশিত: 10:53 PM, February 22, 2025
বাংলাদেশের সংস্কৃতি ও সাহিত্য বরাবরই মুক্তচিন্তা, গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে কথা বলেছে। সাহিত্য, সংস্কৃতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বইমেলার ভূমিকা রয়েছে। আমাদের ইতিহাস সাক্ষী, ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, স্বাধীনতার জন্য লড়েছি, আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি।
কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সাহিত্য-সংস্কৃতি নানা বাধার সম্মুখীন হয়। মুক্তচিন্তার ওপর নানা সময়ে দমন-পীড়ন নেমে এসেছিল। আমাদের লেখক, বুদ্ধিজীবীরা যখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে চেয়েছিলেন, তখন ফ্যাসিস্টরা বাধা দিয়েছিল। বিএনপি বিশ্বাস করে, একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা ছাড়া সাহিত্য-সংস্কৃতির বিকাশ সম্ভব নয়। আমাদের লক্ষ্য হবে এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে মুক্তচিন্তা, সৃজনশীলতা, এবং সাহিত্যের চর্চা হবে নিরবিচারে, বাধাহীনভাবে। আমরা চাই, বইমেলা হোক চিন্তার মুক্ত আসর, আলোচনার কেন্দ্রবিন্দু, ভিন্নমতের সহাবস্থানের প্রতীক।
শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী এম সি কলেজ প্রাঙ্গণে আয়োজিত বইমেলা পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, “বই মানুষের প্রকৃত বন্ধু। শিক্ষার আলো ছড়িয়ে দিতে বইয়ের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে জ্ঞানের পথে এগিয়ে যেতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ ও জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। বক্তারা শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে জেলা বিএনপির সভাপতি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, এ ধরনের বইমেলা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন