editor
প্রকাশিত: 11:55 PM, February 22, 2025
অত্যন্ত পরিতাপের বিষয় দুই হাজার চব্বিশের ১৯ আগস্টেও যুবলীগ নেতার মিথ্যা মামলায় ছাত্রদল নেতা আসামী হয়েছেন। সিলেট মহানগর যুবলীগের আওতাধীন ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক শাহেল আহমদ মিথ্যা ও বানোয়াট ঘটনায় মামলা দিয়ে হয়রানী করছেন বিগত ছাত্র-জনতার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী জেলা ছাত্রদলের সদস্য খোকন আহমদকে।
যুবলীগ নেতা শাহেল আহমদ গত বছরের ১৯ আগস্ট এসএমপির দক্ষিণ সুরমা থানায় খোকন আহমদকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যাহার নং- ০১(১৯.০৮.২০২৪)।
মামলা সূত্রে জানা যায়, ঐ বছরের ১৭ আগস্ট দক্ষিণ সুরমার খোজারখলাস্থ মারকাজ পয়েন্টে থেকে কাজিরবাজার ব্রীজে উঠার সময় রাত আনুমানিক ১০.৪৫ মিনিটের সময় খোকন আহমদ ৩টি মটরসাইকেল নিয়ে শাহেল আহমদ ও ইফতেখার হোসেন ইশরাতের উপর হামলা চালান। হামলায় তারা গুরুতর আহত হন। সম্পূর্ন মিথ্যা একটি সাজানো ঘটনায় প্রকাশ্যে ছাত্র-জনতার আন্দোলনের হামলাকারী যুবলীগ নেতার মামলা কোনো ধরনের তদন্ত ছাড়া রের্কড করায় ততকালিন দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেনের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
শাহেল আহমদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাদের উপর হামলার ঘটনায় বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। মামলায় যুবলীগ নেতা শাহেল যে সকল অভিযোগ এনেছেন ছাত্রদল নেতার খোকনের বিরুদ্ধে পুলিশ পরবর্তী সময়ে তদন্তকালে এধরনের কোনো প্রমাণাদি পায় নি। অভিযোগে শাহেল উল্লেখ করেন তিনি থানায় হাজির হয়ে অভিযোগটি দাখিল করেছেন এই নিয়ে নানাবিধি প্রশ্ন একজন ফ্যাসিসের দোসর যে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত সে কিভাবে থানায় হাজির হয় অভিযোগ দাখিল করে। তা থেকে প্রমাণিত হয় ততকালিন দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন দোসরদের সহযোগি হয়ে কাজ করেছেন। এবং তাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন।
মামলা সম্পর্কে কিছুই জানেন না ছাত্রদল নেতা খোকন আহমদ। হঠাৎ করে আজ শনিবার দক্ষিণ সুরমা থানা পুলিশ থাকে গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতারের পূর্বে তিনি এই মামলা সম্পর্কে কিছুই জানতেন না।
এই বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম বলেন, যুবলীগ নেতা শাহেল ষড়যন্ত্র মূলকভাবে ছাত্রদল নেতা খোকনকে আসামী করে মামলা দায়ের করেছেন। খোকনের অপরাধ সে ছাত্র-জনতার আন্দোলন সংগ্রাম চলাকালে সে সক্রিয়ভাবে সকল আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। ছাত্র-জনতার একটি আন্দোলনের পর একজন ফ্যাসিস দ্বারা ছাত্রদল নেতাকে আটকের তীব্র নিন্দা জানান তিনি। এবং অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন