editor
প্রকাশিত: 7:13 PM, February 23, 2025
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর আওতাধীন স্কুল বিভাগের উদ্যোগে স্কুল ছাত্র সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে নগরীর দাড়িয়াপাড়াস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হল রুমে শাখা সভাপতি মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে এবং নিজ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।” দেশ ও জাতির জন্য ভাষা শহীদদের এই আত্মত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সকল কুচক্রীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। সর্বোপরি একটি আদর্শ সমাজ ও আধুনিক বাংলাদেশ নির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরোও বলেন-ভাষা আন্দোলনের অন্যতম দাবী ছিলো দেশের সকল স্তরে বাংলা ভাষার প্রচলন করা। কিন্তু পরিতাপের বিষয় হলো যে, ভাষা আন্দোলনের সেই দাবীর সিকিভাগও আজ বাস্তবায়িত হয়নি। আজও সমাজের সকল স্তরে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। এমনকি খোদ হাইকোর্টও মামলা মোকদ্দমায় রায় দেয় ইংরেজি ভাষায়। অফিস, আদালত, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনও বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয় না।
ভাষা আন্দোলনের ৭৩ তম বর্ষে আমাদের স্পষ্ট দাবী হচ্ছে, সমাজের সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে। অফিস,আদালতের দাপ্তরিক ভাষা হবে একমাত্র বাংলা। ছাত্র মজলিসকে এ দাবী আদায়ের লক্ষ্যে কাজ করতে হবে।
শাখা সেক্রেটারি খায়রুল আবেদীন আব্দুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক পশ্চিম জেলা সভাপতি আ ফ ম শুয়াইব, মহানগর শেক্রেটারি মুহিবুর রহমান, শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, মহানগর অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহকারী অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, মহানগর ছাত্র মজলিসের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, সাবেক শাহজালাল রহ: জোন সভাপতি সৈয়দ আহলান জাদিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমান, শাহজালাল রহ. জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, ইমন আহমদ, রাফি, আপন প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন