editor
প্রকাশিত: 7:53 PM, February 23, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সংগ্রামী জাতি হিসেবে ভাষা আন্দোলন করেছি, ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। স্বৈরাচার খুনি হাসিনা সরকার জোর করে ১৭ বছর ক্ষমতায় ছিল। আজ সে সব স্বৈরাচারকে ধিক্কার জানাচ্ছি। যে স্বাধীনতা ৭১ সালের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছিলাম সেটাকে খুনি হাসিনা কুক্ষিগত করে রেখেছিল। ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গিয়েছে ফ্যাসিস হাসিনা।
তিনি রবিবার (২৩ ফেব্রুয়ারি) ২৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খোজারখলা স্কুলের সামনে যুক্তরাজ্য প্রবাসী মিসিগানের বিএনপির উপদেষ্টা ও সিলেট শহর যুবদলের প্রতিষ্ঠাতা সমজিত আলমের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী রেনু মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম উদ্দিন রাসু, জালাল উদ্দিন জেছলো, ড. বদরুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, মহানগর যুবদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রাজু, নাজিম উদ্দীন, কামাল আহমদ, মো: লিলু মিয়া, আতিক মিয়া, আব্দুল হালিম রুমেল প্রমুখ।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন