editor

প্রকাশিত: 5:46 PM, February 24, 2025

মানবসেবায় অনন্য ভূমিকা রাখছে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন: কয়েস লোদী

১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মানবসেবায় অনন্য ভূমিকা রাখছে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই ফাউন্ডেশন শুধু দান-সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দীর্ঘ ১৯ বছর যাবত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, গরিব, এতিম, অসহায় এবং দুস্থ মানুষের কষ্ট লাঘবে এই ফাউন্ডেশন বছরজুড়ে কাজ করে যাচ্ছে। করোনাকালীন সংকট, বন্যা কিংবা শীতের মৌসুমসহ প্রতিটি দুর্যোগে এই সংগঠন অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি প্রতিশ্রুতির দিন, যেখানে আমরা শপথ নিতে পারি-সমাজের অসহায় মানুষদের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য। শুধু সরকার বা একটি সংগঠনের পক্ষে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা যদি অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবো।
তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ সুরমার লাউয়াইস্থ এলকাায় আসমা নূর ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রমজান মাস উপলক্ষ্যে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লন্ডন প্রবাসী আবু বক্করের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকির পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, বিএনপি নেতা মওদুদুল হক মওদুদ, সাইফুদ্দিন আহমদ ইকবাল, মুজিবুর রহমান মুজিব, মাসুক আহমদ, মহানগর বিএনপির নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, মহানগর যুবদলের সহ সভাপতি মো. জামাল উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুস সামাদ ফাহিম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সজিবুর রহমান, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সবুর রাসেল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাছুম, মাসুক আহমদ, সায়মন কবির, রাজন, মাসুক। খাদ্য বিতরণ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এছাড়াও বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন