editor
প্রকাশিত: 1:31 PM, February 25, 2025
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসের টিলা এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ টিলায় কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঝোপঝাড় পরিষ্কার কিংবা গাছের ডাল-কাঠ সংগ্রহ করতে এসে অগ্নিকাণ্ড ঘটান বলে আমরা জানতে পেরেছি। আগুন নেভাতে বারবার ফায়ার সার্ভিসকে ডাকায় তারাও অতিষ্ঠ। এ জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
মোখলেসুর রহমান আরও বলেন, শিক্ষার্থীরা দিনের বেলায় টিলাগুলোতে উন্মুক্তভাবে চলাচল করতে পারবেন। তবে রাতে ওই সব এলাকায় চলাচলে নিষেধ করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ টিলায় একাধিকবার আগুন লেগে গাছপালার ক্ষতি, পরিবেশের বিপর্যয় এবং অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে টিলাগুলোতে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।’
এর আগে গত ১১ জানুয়ারি প্রথম আলোতে ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিলায় অগ্নিকাণ্ড’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বারবার টিলায় অগ্নিকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়। এসব অগ্নিকাণ্ডে নতুন চারাগাছ, ফলদ ও বনজ বৃক্ষের ক্ষয়ক্ষতি হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন