editor

প্রকাশিত: 8:43 PM, February 25, 2025

সিলেটে বিস্ফোরক মামলার আসামী আ’লীগ নেতা সাইফুর রহমান শাহিনসহ গ্রেফতার ৫

সিলেটে বিস্ফোরক মামলার আসামী আ’লীগ নেতা সাইফুর রহমান শাহিনসহ গ্রেফতার ৫

আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান শাহিন

সিলেটে অপারেশন ডেভিল হান্টের পৃথক অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় নগরী থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নগরীর পাঠানটুলা এলাকা থেকে মো. সাইফুর রহমান শাহিন (৪৫) নামে আওয়ামীর লীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত সাইফুর রহমান শাহিন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ৫নং ব্রাক্ষণবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামের কটাই মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরীর নেহারীপাড়া এলাকার বাসিন্দা।

কোতোয়ালী মডেল থানার এসআই ইবাদুল্লাহ জানান, গ্রেফতারকৃত মো. সাইফুর রহমান শাহিন এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ২২ (২৩-০৮-২০২৪) ও ৩৭ (২৭-০৯-২০২৪) দু’টি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। সেই দু’টি মামলায় সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঠানটুলাস্থ মাউন্ড এডোরা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, পুলিশের অপর একটি দল সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নগরীতে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ফেসবুক পেইজে ছবিসহ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শাহপরাণ থানার সৈদানীবাগ এলাকার পিয়ারা মিয়ার ছেলে ও ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত ওরফে ককটেল রিফাত (৩০), মোগলাবাজার থানার শেখপাড়া সবদলপুরের গুলজার আহম্মদের ছেলে, ছাত্রলীগ নেতা ইয়াহিয়া আহমদ (৩৪), নগরীর কাজিটুলার আবদুর রহমানের ছেলে আবদুল করিম (৩২) এবং মোল্লাপাড়ার শহীদ বেপারির ছেলে মো. সুমন মিয়া (৩৩)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন