editor

প্রকাশিত: 9:13 PM, February 25, 2025

দেশবাসী এখন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে: হেলাল উদ্দিন আহমেদ

কোম্পানীগঞ্জের দক্ষিণ খাগাইল বাজারে দু’আ ও শীতবস্ত্র বিতরণ

দেশবাসী এখন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে: হেলাল উদ্দিন আহমেদ

দেশবাসী এখন একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে একটি গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। সোমবার কোম্পানীগঞ্জের দক্ষিণ খাগাইল বাজারে কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি  আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দু’আ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, স্বৈরাচার আমলের বিহারি ইমরান এই আসনের প্রাকৃতিক সম্পদ লোপাট করেছে। এ জনপদের মানুষকে উন্নয়ন বঞ্চিত রেখেছে। এই কারণে তার বিচার  প্রক্রিয়া শুরু হয়েছে। মানুষের সুদিন দুর্দিন সবসময়  পাশে থাকতে চাই। এটাই আমার রাজনীতির দর্শন।

দু’আ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রনিখাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, আলাউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ইঞ্জিনিয়ার ইলিয়াস উদ্দিন, জেলা উলামা দলের সদস্য সচিব, এম কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, নন্দিরগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, দক্ষিণ রনিখাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইনজা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ বিন বাসির, সিলেট জেলা ছাত্রদল নেতা ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মুহিব, আলামিন, ফারুক, তাজউদ্দীন, ইউনিয়ন  ছাত্রদল নেতা শরিফ, জাকির, আরিফ, পারভেজ, জুনেদ, ইয়াসিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন