editor

প্রকাশিত: 10:31 PM, February 25, 2025

বিগত ১৫ বছর সাংবাদিকদের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে: প্রফেসর ড. মোজাম্মেল হক

সিলেটে পিআইবি’র ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বিগত ১৫ বছর সাংবাদিকদের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে: প্রফেসর ড. মোজাম্মেল হক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর আয়োজনে ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক’ সিলেটে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সাংবাদিকরা। চারপাশের ভাল মন্দ তুলে ধরে সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকরা বিবেকের তাড়না থেকে কাজ করলেও বিগত ১৬ বছর অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, যে কোন পেশাতেই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রশিক্ষণ কাজের গতিকে তড়ান্বিত করে।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও পিআইবি কর্মকর্তা শাহ আলম সৌরভ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক।

তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। মঙ্গলবার কর্মশালার প্রথমদিনে মোবাইল জার্নালিজমের ওপর প্রশিক্ষণ প্রদান করেন জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী