editor

প্রকাশিত: 4:06 PM, December 7, 2020

বিয়ের দাবিতে ১১ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন

বিয়ের দাবিতে ১১ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন

অনলাইন ডেস্ক:

ঢাকার ধামরাই উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অনশন করছেন এক স্কুলশিক্ষিকা।বিয়ের দাবিতে সোমবার সকাও উপজেলার নান্নার ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকায় প্রেমিকের বাড়িতে তাকে অনশন করতে দেখা যায়। তবে তাকে বাড়ি থেকে সরাতে ব্যর্থ হয়ে বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। একাই ওই বাড়িতে দিন কাটাচ্ছেন ওই স্কুলশিক্ষিকা।বিয়ে না হলে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করার কথা জানান ওই স্কুলশিক্ষিকা। বর্তমানে বাড়িটি পাহারা দিচ্ছেন ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ। ঘটনাটি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেছে।এর আগে গত ২৭ নভেম্বর থেকে ওই স্কুলশিক্ষিকা বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন।এলাকাবাসী সূত্র জানায়, ধামরাই উপজেলার কুল্লা এলাকার কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষিকা গত ২৭ নভেম্বর সকাল ১০টার দিকে নান্নার ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার প্রেমিক মো. আমিনুর রহমানের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
বাড়ির লোকজন অনশনরত ওই স্কুলশিক্ষিকাকে নির্যাতন করে। এর পরও ওই শিক্ষিকা বাড়ি থেকে বের না হলে বাড়ির লোকজনই তাকে একা ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।আজ সোমবারও প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করলে প্রেমিকসহ বাড়ির লোকজন ফিরেনি। একাই ওই বাড়িতে দিন কাটাচ্ছেন স্কুলশিক্ষিকা।অনশনরত ওই স্কুলশিক্ষিকা জানান, বিয়ে করার আশ্বাস দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মো. আমিনুর। বিয়ে করার জন্য চাপ দিলে সে নানাভাবে টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। তাই আমি নিরুপায় হয়ে এ বাড়িতে এলে বাড়ির লোকজন আমাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে। বাড়ি থেকে আমাকে তাড়াতে ব্যর্থ হয়ে তারা বাড়িঘর ফেলে রেখে পালিয়ে গেছে।তিনি বলেন, এখন আমি একাই এ বাড়িতে রয়েছি। চকিদার আমাকে পাহারা দিচ্ছেন। আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি প্রয়োজনে আমরণ অনশন করব। তবু বাড়ি ছাড়ব না।এ ব্যাপারে ধামরাই থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

S/H-(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়