editor

প্রকাশিত: 10:23 AM, February 26, 2025

আজ জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদের উদ্বোধন

আজ জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদের উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি:: আজ ২৬শে ফেব্রুয়ারী জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। ওইদিন বিকেল ৪:০০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্ম বিষয়ক উপদেষ্টার সাথে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন গণপূর্ত সার্কেল সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইলিয়াস আহমেদ ও ইসলামি ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার।

এ দিকে জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদের উদ্বোধনকে সামনে রেখে প্রস্তুতি দেখতে সোমবার বিকেলে মডেল মসজিদ পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচনের পরে আগত মুসল্লীদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের উপস্থিতিতে আলোচনা সভায় অংশ নিবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।

উল্লেখ্য: গত ২০২৩ সালের ২৩শে অক্টোবর শুরু হয় জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদে ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ। ১৪ কোটি টাকা ব্যায়ে প্রকল্পটির কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক কনস্ট্রাকশন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আদনান আহমেদ জানান, বি- টাইপ ক্যাটাগরীর মডেল মসজিদটি মুসল্লীদের নামাজের ব্যবস্থার পাশাপাশি থাকছে ছয়টি অযুর কক্ষ। নিচতলাতে রয়েছে সুবিশাল বেজমেন্টে গাড়ী পার্কিং সুবিধা। সেই সাথে ইসলামি পাঠাগারের পাশাপাশি রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র। মহিলাদের জন্য থাকছে আলাদা নামাজের ব্যবস্হা এবং বৃদ্ধ মুসল্লী যারা দোতলা কিংবা তিনতলাতে উঠতে সমস্যা তাদের জন্য নিচতলাতে আলাদা নামাজের কক্ষ রাখা হয়েছে। সেই সাথে মৃত ব্যাক্তিদের জানাযা পূর্বে গোসলের ব্যবস্হার জন্য নির্ধারিত কক্ষ রাখা হয়েছে। পুরো মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্হার পাশাপাশি আযানের জন্য ৭টি মাইক সংযোজন করা হয়েছে বলে তিনি জানান।

এরপর সন্ধা ৭টায় ধর্ম উপদেষ্টার পূবে দেওয়া শিডিউল অনুযায়ী আল-ইসলাহ ইসলামী ঐক্য পরিষদ এর আয়োজনে চিকনাগুল বাজারস্থ মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ বিষয়ে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক জানান উপদেষ্টা মহোদরের আগমন আমাদের মাহফিলের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন