editor
প্রকাশিত: 4:28 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক:
বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।সোমবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর সরকারি বরিশাল পলিটেকনিক সড়কসংলগ্ন তিনতলা ভবনের উদ্বোধন করেন তিনি।আইজিপিকে প্রথমে বিউগলের সুরে আগমনী স্যালুট প্রদান করা হয়। পরে আইজিপি ভবনের ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ড. বেনজীর আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।তবে আইজিপি গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যা ব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, একদিনের সফরে সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে বরিশালে আসেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন ছাড়া আরও চারটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।এর মধ্যে রয়েছে বরিশাল পুলিশলাইন্স মাঠে পুলিশের কল্যাণ প্যারেড পরিদর্শন, পুলিশ কল্যাণ সভা, বিট পুলিশিং সভা ও পুলিশলাইন্সে নবনির্মিত গেট উদ্বোধন।
S/H-(Ripa-5)
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন