editor

প্রকাশিত: 4:36 PM, December 7, 2020

করোনা ঠেকানোর হেলমেট!

করোনা ঠেকানোর হেলমেট!

অনলাইন ডেস্ক

করোনা যে সহজে যাচ্ছে না এ কথা স্বাস্থ্যসংশ্লিষ্ট অনেক গবেষকই এখন বলছেন। তাই বলে তো আর দীর্ঘদিন ধরে ঘরে বসে থাকা যাবে না। কাজকর্মের জন্য বাইরে বের হলে আছে করোনায় আক্রান্ত হওয়ার ভয়। সেই ভয় থেকেই অনেকে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ তৈরি করছেন উচ্চ প্রযুক্তিসম্পন্ন হেলমেট।

দুই মাস ধরে করোনা থেকে বাঁচার জন্য উদ্ভাবক ইয়েজিন আল কোয়াশি টরন্টোর পাতালরেলে আসা-যাওয়া করছেন একটি বিশাল কালো রঙের ‘অদ্ভুতুড়ে হেলমেট’ পরে। হেলমেটটি সম্পূর্ণ ‘হ্যাজম্যাট’ প্রক্রিয়ায় তৈরি। অর্থাৎ এটি সব ধরনের বিপজ্জনক রাসায়নিক উপকরণ ও রোগজীবাণু থেকে ব্যবহারকারীকে মুক্ত রাখে। এর পেছনে রয়েছে একটি ব্যাটারিচালিত পাখা ও বায়ু পরিশোধক যন্ত্র, যা কি না নিঃশ্বাসের মাধ্যমে টেনে আনা বাতাসকে পরিশোধন করে দূষিত বায়ুকে বাইরে বের করে দেয়।

স্বভাবতই ৩২ বছর বয়সী কোয়াশিকে দেখে অনেকেই অবাক হয়ে যান। কেউ কেউ তো মন্তব্য করতেও পিছুপা হন। কোয়াশি বলেন, ‘হঠাৎ আমাকে দেখে অনেকে হয়তো মনে করেন বৈজ্ঞানিক কল্পকাহিনির কোনো চরিত্র বাস্তবজীবনে উঠে এসেছে।’

মার্কিন নৌবাহিনীতে চাকরি করার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিস এহলিংগার হচ্ছেন আরেকজন হ্যাজম্যাট হেলমেট প্রস্তুতকারক। ৩৫ বছর বয়সী ক্রিস বলেন, ‘এই হেলমেটগুলো ভবিষ্যৎ পৃথিবীর জন্য আমাদের ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুত করছে।’ তাঁর প্রতিষ্ঠান ‘ভ্যালহালা মেডিক্যাল ডিজাইন’-এর তৈরি করা ‘এনই-১’ হেলমেটটি দেখতে কিছুটা মোটরসাইকেলের হেলমেটের মতো। এতে ব্যাটারিচালিত বায়ু পরিশোধন যন্ত্রের পাশাপাশি রয়েছে মাইক্রোফোন এবং স্পিকার। ফলে এটির ব্যবহারকারী হেলমেট না খুলেই সহজে মানুষের সঙ্গে কথা বলতে এবং শুনতে পারবেন।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে করোনাভাইরাসের টিকার প্রাপ্তি সংবাদ আসছে। স্বভাবতই প্রশ্ন আসে, এ অবস্থায় কি এ ধরনের হেলমেটের আদৌ কোনো প্রয়োজন আছে?

‘এয়ার’ নামের পিএপিআর হেলমেট (পাওয়ার্ড এয়ার পিউরিফাইং রেস্পিরেটর) নির্মাতা মাইকেল হলো বিশ্বাস করেন যে অদূর ভবিষ্যতে কভিডের ভয় সেভাবে না থাকলেও দূষিত বায়ু থেকে নিজেদের রক্ষা করার জন্য মানুষ এ ধরনের হেলমেট ব্যবহারে ঠিকই উৎসাহী হবে।

তবে এর পরও প্রশ্ন থেকে যায়, শুধু বাতাসের মাধ্যমে প্রবাহিত ভাইরাস কিংবা দূষিত বায়ু থেকে বাঁচার জন্য কি এ ধরনের হেলমেট কেউ ব্যবহার করবে?

নাতাশা ডুউইনের প্রতিষ্ঠান ‘অক্টো সেফটি ডিভাইসেস’ ফেস মাস্ক বানিয়ে থাকেন। তিনি এ ব্যাপারে বলেন, ‘হেলমেটের সুবিধা হচ্ছে এতে মানুষের মুখ দেখা যায়। আপনি হাসি এবং মুখভঙ্গি দেখতে পাবেন এবং একই সঙ্গে নিরাপদেও থাকবেন। তবে ব্যাটারিচালিত হেলমেটগুলো যেকোনো সময় বিকল হয়ে যেতে পারে এবং হঠাৎ সে রকম কিছু হলে ব্যবহারকারী একরকম বিপাকেই পরবেন।’

উল্লিখিত তিনটি হেলমেটের দাম ১৩ হাজার থেকে শুরু করে ৩৩ হাজার টাকার মধ্যে, কিন্তু এর কোনোটিই এখনো বাজারজাতকরণের ছাড়পত্র পায়নি। তবে প্রত্যেকেই দাবি করছেন যে প্রয়োজনীয় অনুমতি তাঁরা অল্পদিনের মধ্যেই পেয়ে যাবেন।

শিকাগোর ওয়েইস মেমোরিয়াল হাসপাতালের কভিড-১৯ প্রতিরোধ দলের প্রধান চিকিৎসক ডা. সুজান ফাম বলেন, ‘এই চমকপ্রদ হেলমেটগুলো কভিড মোকাবেলায় ঠিক কতটুকু উপযোগী, তা সময়ই বলে দেবে। এখন অবশ্য এ ব্যাপারে মন্তব্য করার মতো যথেষ্ট পরিমাণে গবেষণালব্ধ তথ্য আমাদের হাতে নেই।’

তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এ ধরনের হেলমেটগুলো সামাজিক বিভেদ তৈরি করতে পারে। যাঁরা এই উন্নত প্রযুক্তির ব্যয়ভার বহন করতে পারবেন না তাঁরা হয়তো মনে মনে ভাবতেই পারেন—শুধু সার্জিক্যাল মুখোশ পরে কি নিজেদের সুরক্ষিত রাখতে পারছি?

এই হেলমেটগুলোর বিক্রি নিঃসন্দেহে ভালো হবে। কেননা এর ব্যবহারে সত্যিকারের সুরক্ষা কতটুকু পাওয়া যাবে তা প্রশ্নবিদ্ধ হলেও এতে যে ব্যবহারকারীর মনোবল এবং আত্মবিশ্বাস চাঙ্গা হবে, তাতে কোনো সন্দেহ নেই।

S/H-(Sultana-3)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়