editor
প্রকাশিত: 10:23 PM, February 27, 2025
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের দোসররা পুনর্বাসিত হয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। ডামি নির্বাচনের এমপিরা এ এলাকায় কেবলই লুটপাট করেছে। রাস্তাঘাটের বেহাল দশা। শিক্ষার দিক দিয়েও পিছিয়ে রয়েছে এ অঞ্চল। এখন প্রয়োজন পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার উন্নয়ন করা। এ আসনের মানুষের সুদিনে ও দুর্দিনে সবসময় পাশে থাকতে চাই। এটাই আমার রাজনীতির দর্শন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর সিটি পয়েন্টে অসহায় ও গরীবদের মধ্যে তাঁর পক্ষ থেকে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সবাইকে দু’আ করার আহবান জানান। সিটি পয়েন্টে কম্বল বিতরণ শেষে তিনি জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার হাতে ১০০ কম্বল হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের আহবায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মাওলানা রমিজ উদ্দিন ওলামাদল ও বিএনপির নেদৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন