editor
প্রকাশিত: 7:22 PM, February 28, 2025
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের দক্ষিণবাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়৷ সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
রমজানের পবিত্রতা রক্ষা প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, নায়েবে আমীর ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও ছাত্রশিবিরের বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সূরা সদস্য প্রভাষক আব্দুল মোহাইমিন, মাওলানা মুজাহিদ ইসলাম, কামাল আহমদ, আবু তাহের, পৌর জামায়াতের সভাপতি জুবের আহমদ ও সেক্রেটারি আব্দুস সামাদ।
পথসভায় উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান। মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের সঠিক মর্যাদা রক্ষা করতে হলে সকলকে ত্যাগ ও ধৈর্যের সাথে ইবাদতে মনোযোগী হতে হবে। রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ইসলামী অনুশাসন মেনে চলার ও আহ্বান জানান তিনি।
বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখাসহ অশ্লীলতা, বেহায়াপনা, অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান বক্তারা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে