editor
প্রকাশিত: 7:28 PM, February 28, 2025
লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা -২০২৫ এর পরীক্ষার্থীদের নিকট থেকে পরীক্ষার ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে দাখিল পরীক্ষার্থী ওসমান গনি ২৬ ফেব্রুয়ারী একখানা লিখিত অভিযোগ পত্র জেলা প্রশাসক বরাবরে দাখিল করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নিকট থেকে বিধিবহির্ভূত ভাবে নির্ধারিত ফি ২ হাজার ১৫০ টাকার স্থলে ৪ -১১ হাজার টাকা আদায় করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।অভিযোগে আরোও জানা যায় ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও অর্থ আদায়ের কোন রশিদ দেওয়া হয়নি।
অভিযোগ সূত্রে আরোও জানা যায় মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার উপবৃত্তিধারী শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন আদায় করে আসছেন। কর্তৃপক্ষের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পরীক্ষার্থীরা ইতিপূর্বে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এর বরাবরে লিখিত আবেদন পত্র দাখিলের পর অদ্যাবধি কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
অভিযোগে আরোও জানা যায় ইতিপূর্বে শিক্ষার্থীরা উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ একটি প্রতিবাদ সমাবেশ করার ফলে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে না পারে সেই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষবিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার পায়তারা করছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন