editor
প্রকাশিত: 9:03 PM, February 28, 2025
সিলেটের সময় :: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান (গ্রেড-১) মো. ইয়াসিন বলেছেন, বিআরটিএ-র সেবার মানোন্নয়ন, হয়রানি রোধ এবং সেবা সহজীকরণের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। লাইসেন্স ও যানবাহনের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারিত করা হবে। আমরা জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং সেবার মানোন্নয়নে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিএ-কে একটি জনবান্ধব ও কার্যকর সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ সিলেট সার্কেল আয়োজিত সিলেটে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৪-২৫ বাস্তবায়নের লক্ষ্যে বিআরটি এর সেবার মান উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরটিএ এর সদর দপ্তরের পরিচালক অপারেশন মীর আহমেদ তারিকুল ইসলাম উমর, পরিচালক ইঞ্জিনিয়ার শিতাংশু শেখর বিশ্বাস, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট বিভাগের বিআরটিএ এর পরিচালক ইঞ্জিনিয়ার মাসুদ আলম, সিলেটের সহকারি পরিচালক মো. আবু আশরাফ সিদ্দিকী।
এসময় ট্রাক সমিতি ও অটোরিক্সা সিএনজি মালিক সমিতি নেতৃবৃন্দরা বক্তব্য দিয়ে, বিআরটিএ এর চেয়ারম্যানের কাছে দাবী জানান, সিলেটে অনেক অটোরিক্সা সিএনজি রেজিষ্ট্রেশন বিহীন রাস্তায় চালাচালের কারণে পুলিশী হয়রানীর শিকার হতে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এসকল সিএনজি অটোরিক্সা রেজিষ্ট্রেশন দিলে এক দিকে যেমন সরকারের রাজস্ব আয় হবে, অন্যদিকে মালিক ও চালকরাও তাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারবে। এবক্তব্য উপস্থিত সবাই সম্মতি দেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা, পুলিশ প্রশাসন কর্মকর্তাবৃন্দ, পরিবহণ মালিক-চালক, সেবাগ্রহীতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন