editor

প্রকাশিত: 5:03 PM, December 7, 2020

বড় বড় কথা বলার চেয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেয়াটাই মুখ্য: তামিম

বড় বড় কথা বলার চেয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেয়াটাই মুখ্য: তামিম

6

অনলাইন ডেস্ক:

ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বের ভার পেয়েছেন সেই মার্চ মাসে।  কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করা হয়নি তার। কেননা করোনার কারণে দীর্ঘ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না টাইগাররা। যে কারণে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিতে মুখিয়ে তামিম।  যদিও চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ তার সে স্বাদ কিছুটা হলেও পূরণ করছে, যা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন এ ওপেনার।  জানা গেছে, আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ খেলবে বাংলাদেশ।  আর তামিম মনে করেন, টি-টোয়েন্টি কাপের এই অভিজ্ঞতা জাতীয় দলের অধিনায়কত্ব করার সময় কাজে দেবে।  এদিকে তামিমের নেতৃত্বে তার দল বরিশাল টুর্নামেন্টে ধুঁকছে। পাঁচ ম্যাচে মাত্র ১ জয় দিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তার দল।দলের এমন হালের দায়ভার কি অধিনায়কের ওপর পড়ছে না? জবাবে তামিম জানান, তিনি এখনও শিখছেন।রোববার সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো, আমি শিখছি কিনা। আমি যদি এখান থেকে শিখতে পারি আর ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি হই, তা হলে অধিনায়ক হিসেবে ভালো করতে পারব। তখন আপনি বলতে পারবেন যে, অভিজ্ঞতার ফল পাওয়া যাচ্ছে। গোটা দল ভালো না করলে তাদের উদ্বুদ্ধ করা কঠিন। আমাদের দলে (বরিশাল) কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের সঙ্গে আমি নিয়মিত কথা বলি।অবশ্য কথা বললেই যে সমস্যার সমাধান হবে তাও মনে করেন না এই বাঁহাতি ওপেনার। অধিনায়কোচিত পারফরম্যান্সও এখানে জরুরি।‘দল যখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মুখে কথা বলার চেয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেয়াটাই মুখ্য। আমি সারা দিন কথা বলতে পারি, কিন্তু যদি কিছু ভুল করি, কথা বলার কোনো মানে নেই। তাই ব্যাট হাতেই আমাকে ওদের দেখাতে হবে যে, আমি কী চাই। এর পরই দলের সদস্যরা আমার পরামর্শকে গুরুত্বের সঙ্গে নেবে।’ এ টুর্নামেন্টে দল খারাপ করলেও তামিমের ব্যাট কথা বলছে। এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ১১৬.৮৭ স্ট্রাইক রেটে তামিমের সংগ্রহ ১৮৭ রান। হাফসেঞ্চুরি রয়েছে একটি।  এ বিষয়ে তামিম বলেন, ‘আমি ভালো ব্যাটিং করছি। বলব না যে, খুব ভালো করছি। তবে খুব খারাপও করছি না।’

4

S/H-(Ripa-5)

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

3 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

6 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

7 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

3 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

8 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

4 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 4 এই

1
2