editor
প্রকাশিত: 4:14 PM, September 13, 2020
নালা-নর্দমার উন্নয়নকাজ আর মূল সড়ক-সংলগ্ন নর্দমার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কারণে তীব্র যানজটে ভুগছে সিলেট নগরবাসী।
দীর্ঘক্ষণ যানজটের কবলে পড়ে বসে থাকার বিরক্তিকর অভিজ্ঞতা এড়াতে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান। গতকাল রোববার সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত যানজটে স্থবির ছিল জনজীবন। বিকেলেও নগরের কিছু স্থানে ছিল যানজট।
সরেজমিনে দেখা গেছে, প্রায় সব প্রধান সড়কেই কমবেশি যানজট। এক যানবাহনের পেছনে আরেক যানবাহন দাঁড়িয়ে ছিল। অনেকে অতিষ্ঠ হয়ে গাড়ি থেকে নেমে গন্তব্যের দিকে হাঁটা ধরেছিলেন। যানজটের কারণে ফুটপাতেও পথচারীদের ভিড় বাড়ে। গত দুই দিনের বৃষ্টিপাতে ফুটপাত কাদাপানিতে সয়লাব থাকায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকার দিয়ে আসা এক যাত্রী বলেন, আজ শুধু কুমারগাঁও এলাকায় জানযটে পড়ে আধা ঘন্টা লেগেছে, আর জিন্দারবাজার যাওয়াতো পরের কথা। অথচ এ দূরত্ব আমার ২০ মিনিটের মধ্যে পৌঁছার কথা। দুর্ভোগের চূড়ান্ত সীমা দেখলাম।’ তিনি জানান, প্রধান সড়ক ছাড়িয়ে যানজটের প্রভাব পড়ে পার্শ্ববর্তী সব এলাকার সংযোগ সড়কগুলোয়। গন্তব্যে পৌঁছাতে তাই গতকাল কমবেশি সবাইকে ধরাবাঁধা সময়ের দ্বিগুণ-তিন গুণ সময় লেগেছে। ছবিটি আজ দুপুরে কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে ক্যামেরাবন্দি করেছেন আমাদের প্রধান আলোকচিত্রী মো. ফুল মিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে