editor

প্রকাশিত: 8:53 PM, March 1, 2025

সমর আলীর খুনীদের গ্রেফতারের দাবীতে মোগলগাঁও ইউনিয়নের দশগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সমর আলীর খুনীদের গ্রেফতারের দাবীতে মোগলগাঁও ইউনিয়নের দশগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ০১নং ওয়ার্ডের লালখাঁ গ্রামের বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী সমর আলীকে পৈশাচিক কায়দায় খুনের প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মার্চ)  স্থানীয় দশগ্রাম বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন গ্রামের শতশত মানুষ।

বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার মুক্তার আলীর সভাপতিত্বে ও দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, দশগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার বশির উদ্দিন, সদর উপজেলার বিশিষ্ট মুরব্বি ফজলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, সিলেট জেলা যুবদলের সদস্য জইন উদ্দিন, যুবনেতা আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, জয়নাল হোসেন, নুরুল আমিন, সুমন আহমেদ, মাওলানা আরশ আলী, জুবায়ের আহমদ, রুহুল আমিন, রিপন আহমেদ, কাওছার আহমদ, আব্দুল জলিল, শামিম আহমেদ, আতিক আহমেদ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিছু নরপিশাচ পৈশাচিক কায়দায় ব্যবসায়ী সমর আলীকে গত ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পীরেরগাঁও গ্রামে খুন করে। এরকম গর্হিত অপরাধ করে যদি অপরাধীরা পার পেয়ে যায় তাহলে আইনের ওপর মানুষের আস্থা সংকটে পরবে। তাই অবিলম্বে সমর আলীর খুনের সাথে জড়িত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এলাকাবাসী।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন