editor
প্রকাশিত: 9:03 PM, March 1, 2025
মরহুম নজির আহমদ চৌধুরী ও মুদাচ্ছির আহমদ চৌধুরী ট্রাস্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামে গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) বিকেলে ১ম ধাপে ৩০টি পরিবারের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ চৌধুরী। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সয়াবিন তেল, লবন, আলু, পিয়াজ, রসুন, আদা, ছোলা, মরিচ, দুধ, চিনি ও চাপাতা।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি মুদাচ্ছির আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন (শাহনাজ), মো. তজমুল আলী, মাজেদ আহমদ চৌধুরী, মারুফ আহমদ চৌধুরী, ট্রাস্টের পরিচালক মাহদি আহমদ চৌধুরী, জাহিদ হাসান, কামরুল হোসাইন, ফারহান আহমদ চৌধুরী, মাহবুব আহমদ চৌধুরী, তাজুল ইসলাম শাকিল প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের দুর্ভোগ নিরসনে আমাদের সাধ্যমতো চেষ্ঠা করা উচিত। সমাজের উন্নতি সাধন ও দারিদ্রতা নিরসনের লক্ষ্যে মরহুম নজির আহমদ চৌধুরী ও মুদাচ্ছির আহমদ চৌধুরী ট্রাস্ট এর যাত্রা শুরু হয়েছে। পবিত্র মাহে রমজানের আগে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম অসহায় মানুষের কষ্ট খানিকটা লাঘব করবে। বক্তারা ভেদাভেদ ভুলে বিত্তবানদের দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন