editor

প্রকাশিত: 10:31 PM, March 1, 2025

সিলেট সোসাইটি মেহমান খানার ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

সিলেট সোসাইটি মেহমান খানার ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

6

সিলেটের সময় :: সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার রেজাউল করিম-পিপিএম-সেবা বলেছেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হওয়া একটি মহৎ কাজ। সেবার মানসিকতা নিয়ে যারা এগিয়ে আসে, তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। সিলেট সোসাইটি মেহমান খানার উদ্যোগ ‘১০ টাকায় অন্ন’ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের কার্যক্রম সমাজে সম্প্রতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আমরা জনগণের সেবায় কাজ করছি। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তবে শুধুমাত্র আইন প্রয়োগ করে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব নয়। আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহমর্মিতা।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রেজিষ্ট্রারী মাঠে সিলেটের বৃহত্তম সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সিলেট সোসাইটি মেহমান খানার ১০ টাকায় অন্ন প্রকল্পের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ছিন্নমূল ৫’শ জনের মধ্যে দুপুরের খাবার খাওয়ানো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদার ও সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ কবির এর যৌথ উপস্থাপনায় প্রধান আলোচকের বক্তব্যে, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খাঁন বলেন, সিলেট সোসাইটির মেহমান খানার ‘১০ টাকায় অন্ন’ প্রকল্প একটি মহতি উদ্যোগ। সোসাইটির নেতৃবৃন্দ নিজেদের শ্রম ও টাকা দিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাড়াচ্ছেন যাহা প্রশংসার দাবি রাখে। এই উদ্যোগের ফলে অসহায় মানুষেরা একবেলা পেট ভরে ভালো খাবার খেতে পারছে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিত্তশালী মানুষেরা সহযোগিতার হাত বাড়ালে এই সংগঠন অনেক দুর এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সংগঠনের উপদেষ্টা কবি অধ্যক্ষ কালাম আজাদ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক সিলেট সোসাইটি মেহমান খানার চেয়ারম্যান ডাক্তার জহিরুল ইসলাম অচীনপুরী, বালাগঞ্জ ও জকিগঞ্জ সরকারি হাসপাতালের অব: টিএইচও ডাক্তার সিরাজুল ইসলাম খাঁন, এসএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মো. শাহরিয়ার আলম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সিলেট সোসাইটির উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জালালী, কমলযোদ্ধা লিয়াকত আলী খান,উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, সিলেট ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাকিব আলম মাহমুদ,সিলেট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার কামরুল ইসলাম, সোসাইটির মৌলভীবাজার কমিটির আহবায়ক ড. আবু তাহের, সুনামগঞ্জ কমিটির আহবায়ক আব্দুল জব্বার শাহী, কমিটির সহ সভাপতি ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন,অর্থ সম্পাদক এম সাইফুর রহমান, আসাদ উদ্দিন,আধুনিক হাসপাতালের পরিচালক সমাজ সেবী রোটারিয়ান কয়েছ আহমদ, ধীরেন্দ্র চন্দ্র মল্লিক, সেলিম মো. আব্দুর রব, জুবের আলম চৌধুরী, মো. শরীফ আহমদ, সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস, সাধার সম্পাদক তাওহিদ জাহান চৌধুরী,
স্টুডেন্ট ইউনিট নেতা কামরুজ্জামান, বিষ্ণু
রবী দাস, তারেক জাহান চৌধুরী, সাইদুল ইসলাম, সাব্বির হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার আহমদ, জাইদুল ইসলাম, বাবলু আহমদ, রুহুল, তাহমিদ আহমদ, কবির, তারেক, তাওহীদ,তাহের আহমদ, আরিফুল ইসলাম, মো. সামাদ হোসেন সজিব, আল শাহরিয়ার জিদান, মো. মঞ্জু খান, মেহদী জাহান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জালালী। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

7 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

2 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

3 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

6 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

1 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

3 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

3 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

1
2