editor

প্রকাশিত: 11:47 PM, March 3, 2025

ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী

ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী

5

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রমজানের শিক্ষা অনুসরণ করে এই আয়োজন জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধি, সৌহার্দ্য স্থাপন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনসমর্থন শক্তিশালী করবে।

8

সোমবার সিলেটের দক্ষিণ সুরমায় মহানগরীর ২৯নং ওয়ার্ডে বিকাল ৫টায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কালে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে স্বৈরাচারী শক্তিগুলো অস্থিরতা সৃষ্টির সুযোগ নেবে। জনগণের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

1

আব্দুল কাইয়ুম চৌধুরী অভিযোগ করেন, সরকারবিরোধী জাতীয় ঐক্য ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের চক্রান্ত চলছে। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “খু*নী হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের গণতন্ত্র এখনও হুমকির মুখে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র নিরাপদ নয়।”

6

তিনি সকল নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করে জনগণের শক্তিতেই সব ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, বিএনপি নেতা আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফজাল হোসেন মুন্না, আরিফ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রায়হানুল হক, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, যুবদল নেতা রাজু আহমেদ, শাহ অলীদ, মোহাম্মদ আব্ব্বাস, সৈয়দ রাসেল হোসেন, মোহাম্মদ মিসবাহ সহ অসংখ্য নেতাকর্মী।

2

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

6 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

4 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

1 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

6 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

8 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

1 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

2 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

1
7