editor

প্রকাশিত: 3:06 PM, March 4, 2025

বলিভিয়ায় পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে, নিহত ৩১

বলিভিয়ায় পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে, নিহত ৩১

8

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ বলিভিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে গিরিখাতে পড়ে যায়। এ ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২২ জন।

3

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের পোতোসি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

7

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটি হাইওয়ে থেকে প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) একটি গিরিখাতে পড়ে যায়, যা বলিভিয়ার আলটিপ্লানোতে ওরোরো এবং পোতোসির মাঝামাঝি স্থানে ঘটেছিল।

পুলিশের মুখপাত্র লিমবার্ট চোক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন পৌঁছে যায়।

পুলিশের মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

2

এদিকে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স সোশ্যাল মিডিয়ায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে তিনি বলেছেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনাটির অবশ্যই তদন্ত করা উচিত।’

তিনি আরও বলেছেন, ‘আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই কঠিন সময়ের মুখোমুখি হওয়ার জন্য নিহতদের পরিবারগুলো যেন শক্তি পায় সেই কামনা করি।’

4

প্রসঙ্গত, গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা বলে জানিয়েছে পোতোসি শহরের স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার লাতিন আমেরিকার অন্যতম উৎসব ওড়ুরা কার্নিভালে যোগ দেওয়ার পথে ইউনি শহরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৭ জন মারা যায়।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

8 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

6 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

6 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

8 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

7 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

1 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

8 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

4 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

1
6