editor

প্রকাশিত: 10:00 PM, March 4, 2025

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে

বিমান বন্দর থানা বিএনপির আলোচনা সভায় কয়েস লোদী

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে নগরীর সাপ্লাই রোডস্থ একটি হোটেলে মহানগর বিএনপির আওতাধীন বিমান বন্দর থানা বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের মতামত নিয়ে তাদের ভাষা বুঝে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা হবে। বিএনপি একটি সুশৃঙ্খল ও জনবান্ধব দল উল্লেখ করে তিনি বলেন, আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সাহসী, সুশৃঙ্খল ও দায়বদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে।

দলের নেতাকর্মীদের কোনও ভাইয়ের লোক না হয়ে দলের লোক হওয়ার আহ্বান জানিয়ে কয়েস লোদী বলেন, যারা এসব ভাইয়ের রাজনীতি করেন তারা এক সময় থাকবে না কিন্তু দল আজীবন থাকবে। দল করতে গিয়ে কোনও অন্যায় করা চলবে না। কারণ দলে কোনও অপরাধীদের আশ্রয় হবে না।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গত ১৭ বছরের রেখে যাওয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে নতুনভাবে ঢেলে সাজাতে পারবে।

এয়ারপোর্ট থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজার পরিচালনায় আলোচনায় অংশ নেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছায়েম আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাঈদ হোসেন সাবু, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু খান, আরএমএস ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট রুহুল আমিন লাভলু, চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির প্রেসিডেন্টপ্রদীপ কান্ত ধর রন্টু, বন্ধন সমাজ কল্যাণ সংস্থা খাসদবীর সিনিয়র সহ-সভাপতি শহিদুল হক, মল্লিকা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি হাবিবুর রহমান জুয়েল, দর্শনদেউরি ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিয়ার রহমান, জালালাবাদ ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক মোস্তফা হোসেইন আহমেদ শুভন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মানিক মিয়া, , ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি ও নুরানী দিঘির পাড় পঞ্চায়েত কমিটি সহ-সাধারন সম্পাদক জালাল উদ্দিন, ফাজিল চিস্ত পঞ্চায়েত কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হোসেন খান, শাহ রুমি সমাজ কল্যান সংস্থার সাবেক সহ-সভাপতি মোঃ ছমির, মুগনিটুলা সমাজ কল্যান সংস্থা সহ- সভাপতি আব্দুল গফুর বেলাল, ছাত্রদল অরগানাইজেশান ইউরোপ এর সভাপতি আবু জাফর রাসেল, ব্যাবসায়ী নেজাম উদ্দীন, মোঃ আজাদ মিয়া, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রনি পাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন