editor
প্রকাশিত: 6:47 PM, March 5, 2025
সিলেটের সময় :: সিলেট মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে সিলেটের সচেতন নাগরিক সমাজ। বুধবার দুপুরে মহানগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন, বেলায়েত হোসেন মোহন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করতে হবে। এখানে ঠিকমতো চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সিলেট শহরে সংঘটিত ছিনতাই ও চুরিতে হকারদের আশ্রয় প্রশ্রয় রয়েছে। তাই নগরীর ফুটপাত হকারমুক্ত হলে চুরি-ছিনতাই কমে আসবে। হকাররা তাদের ব্যবসার জন্য নির্ধারিত স্থানে ফিরে না গেলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুশিয়ারি দেন বক্তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন