editor

প্রকাশিত: 10:02 PM, March 5, 2025

প্রবাসীরা নাড়ীর টানে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন: তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র খাদ্য সামাগ্রী বিতরণ

প্রবাসীরা নাড়ীর টানে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন: তাহসিনা রুশদীর লুনা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা দেশের অমূল্য সম্পদ। তারা সুদূর প্রবাসে থেকে নাড়ীর টানে দেশ, জাতি ও মানুষের কল্যাণ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় হতদরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফুটাতে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তারা। এরই ধরাবাহিকতায় বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের হতদরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীতে সহায়তা করার লক্ষ্যে খাদ্য সামাগ্রী বিতরণ একটি প্রশংসনীয় কাজ। আগামীতে ক্ষমতায় গেলে প্রবাসীদের কল্যাণে কাজ করবে বিএনপি। তিনি বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের মতো অন্যান্য সামাজিক সংগঠনসহ সমাজের বিত্তবানদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে বুধবার (৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক আব্দুল মান্নান রিপন এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ পভেল ও পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপি সহ-সভাপতি ডাঃ জহির আলী মাহবুব, অলডাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জামাল উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম মামুন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি সদস্য হাসান হাফিজুর রহমান টিপু। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা বিএনপি সদস্য জসিম উদ্দিন জুনেদ, শামিম আহমদ, রুনু মিয়া, তানিমুল ইসলাম তানিম, এনাম আহমদ, আশিক আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিব, যুগ্ম আহবায়ক তানবির আহমদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান রানা, যুবদল নেতা রুমেল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে হত দরিদ্র ১২০টি পরিবারকে ২,২৫০ টাকার সমপরিমাণ এবং ১০০টি মধ্যবিত্ত পরিবারকে ৪,৯৫০ টাকার সমপরিমাণ খাদ্য সামগ্রীসহ মোট ২২০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন