editor
প্রকাশিত: 8:14 AM, March 6, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ বোমা মেশিন অকেজো সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
গত সোমবার (৩রা মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ২:টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় সম্প্রতি সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বালু উত্তোলনের ইজারা নিয়ে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের খবরের অভিযোগে উপজেলার বড়গাঙ নদীর রুপচেং এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযানে বোমা মেশিনের সত্যতা পেয়ে তা অকেজো করা হয়। এ সময় বোমা মেশিনের সাথে সংশ্লিষ্টরা মোবাইল কোর্ট দেখে পালিয়ে যাওয়ার ফলে কাউকে গ্রেফতার বা জরিমানা আদায় করা সম্ভব হয় নি।
পরে উপজেলার বেলীবিল এলাকায় একটি ক্রাশার মিল থেকে পরিবেশ বিনষ্টের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা-১৫ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আদায় সহ অন্য এক প্রতিষ্ঠান হতে মূল রাস্তার নিকটে বালু স্তুপ করে জনদূর্ভোগ সৃষ্টির দায়ে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও মহাসড়কে হেলমেট ছাড়া মটরবাইক চালানোর অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন আইন -২০১৮ এর ধারা-৯২ অনুযায়ী ৩টি মামলা সহ দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৫ টি মামলায় মোট ৩৪ হাজার ৫০০শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী। তিনি জানান এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন