editor
প্রকাশিত: 8:21 AM, March 6, 2025
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেদওয়ান ইসলাম আরিফ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৩ মার্চ) চকলেট কিনতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। আহত অবস্থায় ওই শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রেদওয়ান পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই শিশুটি তার মায়ের সঙ্গে বড়লেখা পৌর এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। ঘটনার দিন সোমবার (৩ মার্চ) শিশুটি তার মায়ের কাছে চকলেট খাওয়ার জন্য বায়না ধরে। এসময় শিশুটির মা তাকে ৩০ টাকা দিয়ে বাসার নিচের দোকান থেকে চকলেট কেনার জন্য পাঠান। কিন্তু চকলেট কিনতে গিয়ে শিশুটি বাসায় ফিরতে দেরি করায় তার মা বাসার নিচে গিয়ে দেখেন, দোকান মালিক রেদওয়ান ইসলাম আরিফ ওই শিশুর পরনের পোশাক খুলে তাকে কোলে তুলে পাশবিক নির্যাতন চালাচ্ছে। এসময় তিনি চিৎকার দিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ওইদিনই অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফকে পুলিশ গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার দুপুরে বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা করেছেন। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
5 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
2 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
3 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
7 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম
4 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে
7 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে
2 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের
2 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া