editor
প্রকাশিত: 10:29 PM, March 6, 2025
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বিকেল ৩টা থেকে শুরু হয় সাংগঠনিক সম্মেলন। পরে ইফতার মাহফিলে যোগ দেন অতিথি ও নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
ড্যাব সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও ড্যাব ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা: মো: শামিমুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা: হারুন অল রশিদ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো: আব্দুস সালাম। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
ড্যাব’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন ও সিলেট জেলা ড্যাব’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ড্যাব’র সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদি হাসান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ব্যারিস্টার আব্দাস সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, অধ্যাপক ডা. শিব্বির আহমদ (শিবলী), অধ্যাপক ডা. মো: শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক ডা. মো: মাশুকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী ও সহাযোগী অধ্যাপক ডা: মোস্তাফা তৌফিক আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মোসাদ্দেক হোসেন, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. গোলাম সারওয়ার বিদ্যুৎ, ডা. পারভেজ রেজা কাকন, ডা. শিব্বির আহমদ, ডা. শাহ নেওয়াজ চৌধুরী, ডা. সামিউস জামান বাবু, যা. জিয়াউল করিম জিয়া, ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডা. আহমেদ আবদালুর রহমান, ডা. সুলতান আহমদ, ডা. সৈয়দ মেহবুব কাদির, ডা. আশফাক বারী ঝলক, ডা. মেহবুব আহসান, ডা. মিনহাজুর রহমান তারেক, ডা গোলাম ফরহাদ, জিলানী, ডা. আসলামুল ইসলাম, ডা. আল তানিম খান, ডা. সোবাইর আহমদ প্রিন্স, ডা. মাহমুদুল হাসান, ডা. আরিফুল ইসলাম পলাশ, ডা. শেখ মিসবাহ, ডা. সাদ্দাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে