editor
প্রকাশিত: 1:43 AM, March 8, 2025
শ্রীমঙ্গল প্রতিনিধি:: ছাগল খোয়াড়ে দেওয়ায় প্রতিশোধ নিতে বিষ খাইয়ে প্রতিবেশীর ৯ টি গরুকে হত্যা করার অভিযোগ উঠেছে রমজান মিয়া (৫৫) ও তার ছেলে মনিরের (৩০) বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোণ ইউনিয়নের পশ্চিম রামনগর এলাকার সুলেমান আহমদের (২৫) খামারে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে তরুণ উদ্যোক্তা সুলেমান ২০টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। ৪ মার্চ তার প্রতিবেশী মৃত আমরু মিয়ার ছেলে রমজানের একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়াড়ে দেন। ফলে রমজান ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে সুলেমানের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। বুধবার রাত ১০ টায় সুলেমান তার গরুগুলোকে খাবার খাইয়ে আসেন। বৃহস্পতিবার সকাল ৬ টায় তিনি খামারে গিয়ে দেখেন দুটি গরু মরা পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে পশু ডা. রাজুকে খবর দেন।
ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরুগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি দুটি গরুকে মাটি পুতে দেন। পরে ডাক্তার অন্য গরুগুলোকে প্রতিষেধক দেন। তারপরও ৯ টি গরু মারা গেছে।
সুলেমান আহমদ বলেন, তিনি তার আত্মীয়স্বজন থেকে ধার করে ও নিজ মূলধন দিয়ে এ খামার গড়ে তুলেন। তার দৃঢ় বিশ্বাস রমজান মিয়া তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে তার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি সাধন করেছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডা. সাবিনা ইয়াসমিন জানান, খবর পেয়ে আমরা সুলেমানের খামারে যাই, এ পর্যন্ত ৯টি গরু মারা গেছে। ময়নাতদন্তের সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে রমজান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
1 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা
8 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ
4 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে
4 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি
5 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ
5 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে
2 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা