editor
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫
সিলেটের সময় ডেস্ক :: এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৫ দিন ছুটি পাচ্ছেন। টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে।
ছুটি মূলত শুরু হচ্ছে ২৬ মার্চ বুধবার স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা। ২৮ মার্চ শুক্রবার শবে কদরের ছুটি।
এবার ২৯ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি।
সেই হিসাবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দু’দিন অফিস খোলা। তবে ‘নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯’ অনুযায়ী, দুটি ছুটির মাঝখানে ছুটি নেওয়ার নিয়ম নেই। তাই মাঝখানের কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি নিতে পারবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার একজন কর্মকর্তা জানান, কেউ শুধু ৩ এপ্রিল ছুটি নিতে পারবেন না। এ ক্ষেত্রে ৩ এপ্রিলের সঙ্গে পরবর্তী দুদিন (৪ ও ৫ এপ্রিল) ছুটি নিলে কেউ ২৯ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন।
একইভাবে কেউ শুধু ২৭ মার্চও ছুটি নিতে পারবে না, এ ক্ষেত্রে কেউ ২৬ ও ২৭ মার্চ দুদিন ছুটি নিলে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন ছুটি কাটাতে পারবেন।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। বরাবরের মতো ফাঁকা হয়ে যেতে পারে রাজধানী।
5 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
6 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
2 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
2 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
5 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
3 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
3 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার