editor
প্রকাশিত: 10:25 PM, March 10, 2025
সিলেটের সময় :: দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্থার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। সোমবার দুপুর ১ টায় কলেজের প্রধান ফটকের সামনে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাইমিনুল হক তপু’র সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রদলের পাশাপাশি কলেজে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীও অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে সেলিম আহমদ সাগর বলেন, ‘দেশব্যাপী নারী ও শিশুর প্রতি যে অপরাধ সংগঠিত হচ্ছে সেজন্যে অপরাধীদেরকে শনাক্ত করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। এভাবে একটা দেশ চলতে পারে না।’ তিনি বলেন, ‘নারী শিশুদের অধিকার নিশ্চিত না করে কোন সমাজ উন্নতি করতে পারে না। দেশের বতর্মান সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা অনতিবিলম্বে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার করে ট্রাইবুনাল গঠন করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক খান মোহাম্মদ সামি (আজহারুল ইসলাম), যুগ্ম-আহবায়ক হাফিজ আহমদ সুজন, যুগ্ম-আহবায়ক রাজিব হোসেন, সদস্য জাকির চৌধুরী, ছাত্রদল নেতা শুভন শাহজাহান আবিদ, দেবব্রত দেব (সুনাম দেব) আব্দুর রকিব, জুয়েল মাহমুদ, নাইমান জালাল, হাবিবুর রহমান নাঈম, রনি পাল, মোঃ খুরশেদ আহমদ, মহসিন আহমদ সুহেল, কিবরিয়া আহমদ সামি, আব্দুল করিম কিবরিয়া, সেলিম উদ্দিন, সোহাগ আলম, আব্দুল্লাহ আল নাহিদ, মোস্তাক আহমদ শাকিল, তৌহিদ আহমদ, তৈয়বুর রহমান আবির, আবিদুর রহমান আবিদ, সজিব পাল, ইস্তিয়াক উদ্দিন জামি,ফাহমিদ উদ্দিন, হাবিব আহমদ, মারজান আহমেদ,জাকির হোসাইন, সাকিব আহমদ, সায়ান আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন