editor
প্রকাশিত: 11:17 PM, March 10, 2025
বড়লেখা প্রতিনিধি:: দেশের বহুল আলোচিত শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলা এর বড়লেখা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।
শনিবার (৮ মার্চ) দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়োগপত্র তার হাতে তুলে দেন যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আরিফ। নিয়োগপত্রে তাকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া হয়েছে।
তাহমীদ ইশাদ রিপন বড়লেখা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য এবং ইতিপূর্বে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করেছেন এছাড়াও তিনি দীর্ঘদিন বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে বড়লেখায় সুনাম অর্জন করেছেন এবং দেশের জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটিতে যুক্ত থাকার পাশাপাশি বড়লেখা উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন ও তার নেতৃত্বে টানা দুই বার বড়লেখা উপজেলা শাখা জাতীয় পুরস্কারে ভূষিত হয়।
নিয়োগ পাওয়ার পর তাহমীদ ইশাদ রিপন বলেন, দেশের শীর্ষ স্থানীয় বহুল আলোচিত দৈনিক কালবেলার মতো একটি জনপ্রিয় জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমি সর্বদা সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবো।”
এদিকে, বড়লেখার সাংবাদিক মহল, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাহমীদ ইশাদ রিপনকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেছেন।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও