editor
প্রকাশিত: 10:51 PM, March 11, 2025
সিলেটের সময় :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। হাসিনা ছিলেন আমাদের কষ্টের মূল কারণ। এখনও তিনি বাংলাদেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন। লোদী বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের। মিথ্যা মামলায় অনেককে দিনের পর দিন পালিয়ে বেড়াতে হয়েছে। তিনি তরুণদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি মঙ্গলবার (১১ মার্চ) নগরীর মদিনা মার্কেট পয়েন্টে মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য উসমান গণির সার্বিক সহযোগিতায় যুবদল-ছাত্রদল ও স্বেচছাসেবক দলের উদ্যোগে বিগত আন্দোলন সংগ্রামে আহতদের কোরআন শরীফ, তাসবি, জায়নামাজ ও খাদ্য সামগ্রী প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপুর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান এবং কামরান উদ্দিন অপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, মোস্তফা কামাল ফরহাদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, শফিকুর রহমান শফিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিপুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ফয়সল, নিশাত বক্ত লাহিন, জয়নুল আহমদ জয়, ইকবাল হোসেন, আবির হাসান, মুমিন আহমদ, ফয়সল আহমদ, নোমান আহমদ, ইমন আহমদ, সাইফুল ইসলাম, সাগর আহমদ, সালেহ আহমদ, রুহান আহমদ, সোহাগ আহমদ, ফারদিন হোসেন, রিয়াদ আহমদ, নিয়াজ আহমদ,আবেদ আহমদ নোমানোল হক সানি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন