editor
প্রকাশিত: 12:20 PM, March 12, 2025
সিলেটের সময় :: সিলেটে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর কাছ থেকে বিষয়টি মৌখিকভাবে জেনে পুলিশ ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে। মঙ্গলবার সকালে মহানগরের বিমানবন্দর থানার ছড়াগাঙ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।
ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান মঙ্গলবার রাত ১০টার দিকে বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে। একক, নাকি দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাও পুলিশ জানার চেষ্টা করছে।
বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। তিনি কিছুটা সুস্থতা বোধ করলে ঘটনার বিস্তারিত জেনে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি নগরের শাহপরান থানা এলাকায়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন