editor
প্রকাশিত: 9:57 PM, March 12, 2025
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচনের প্রস্তাব রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে তা স্বৈরাচারীদের পুনর্বাসনের সুযোগ তৈরি করবে, যা গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।
বুধবার (১২ মার্চ) বিকেল ৫টায় দক্ষিণ সুরমা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাইয়ুম চৌধুরী বলেন, সরকারকে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীল, সতর্ক ও সংযত আচরণ করতে হবে। দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এছাড়া, দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
দক্ষিণ সুরমা উপজেলা জাসাস-এর আহ্বায়ক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা জাসাস-এর আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বার, জেলা জাসাস এর সদস্য সচিব রায়হান এইচ খাঁন, পাবেল রহমান, রায়হানুল হক, রাসেল হোসেন, রাজু আহমেদ, আখতার হোসেন, জুয়েল আহমদ, মোহাম্মদ আব্বাস, দক্ষিণ সুরমা উপজেলা জাসাস এর যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদ, মোঃ অলিউর রহমান নাহিদ, মোঃ নাজিম উদ্দিন, মহিম উদ্দিন আহমদ রাফি, শাহরিয়ার আহমদ ইমন, সদস্য সায়েফ আহমদ ও হাসান আহমেদ মান্না প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন