editor

প্রকাশিত: 10:47 PM, March 12, 2025

আইনজীবিদের আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে-এডভোকেট জুবায়ের

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল

আইনজীবিদের আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে-এডভোকেট জুবায়ের

সিলেটের সময় :: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। ইসলামের সকল বিধান শুধু মুসলমান নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠার কথা বলে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের কাজ করার শপথ নিতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৫টি বছর জাতির ঘাড়ে একটি দস্যু সরকার চেপে বসেছিল। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে গণহত্যা চালানোর নির্দেশ দেয়া হয়েছে। সেই সংস্থাটিই বলেছে ১৪০০ মানুষ নিহত হয়েছে। ফ্যাসিস্ট সরকার জাতিকে ৩টি হাস্যকর নির্বাচন উপহার দিয়েছে, একটা হচ্ছে ভোটারবিহীন, একটা মধ্যরাতের আর আরেকটা ডামি ভোটের। তারা উন্নয়নের নামে লুটপাট করে জাতির সাথে প্রতারণা করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে আইনজীবীগণকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি বুধবার সিলেট জেলা বারের ২নং হলে অনুষ্ঠিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

কাউন্সিলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি আব্দুল জলিল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, সহকারী সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম ও এডভোকেট সেলিম মু. আলী আজগর। মাহফিলের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট আব্দুল গাফফার। ইসলামী সংগীত পরিবেশন করেন এডভোকেট আব্দুল কাইয়ুম।

মাহফিলে উপস্থিত ছিলেন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট ওবায়দুর রহমান, এডভোকেট কয়ছর আহমদ, জেলা বারের যুগ্ম সম্পাদক -১ এডভোকেট ওহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট রব নেওয়াজ রানা, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ রাব্বি হাসান তারেক, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সলমান উদ্দিন, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মতিউর রহমান, সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট তানভীর আখতার খান, জেলা বারের আইনজীবী এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট আবুল কালাম, এডভোকেট মাশহুদ আহমদ মহসিন, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট ফেরদৌস আহমদ, এডভোকেট কাওসার আহমদ, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট আবু তালেব মিয়া, এডভোকেট কাজী আতিকুল ইসলাম, এডভোকেট রেদওয়ানুল ইসলাম, এডভোকেট মোমিনুজ্জামান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট ফুরাহিম হোসেন, এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এডভোকেট কাদির আহমদ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট খায়রুল আলম বকুল ও এডভোকেট সোয়েব আহমদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, রমযান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস তাই পবিত্র এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। এই শিক্ষা শুধু রমজান মাস নয়, বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালিন সফলতা ও পরকালিন মুক্তি নিশ্চিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন