admin
প্রকাশিত: 12:03 AM, March 13, 2025
বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
তিনি বলেন, জাতীয় নির্বাচন নানা ছুতোয় আটকে দেওয়ায় দেশে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
বুধবার (১২ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশনায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির আওতাধিন ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপি এই দেশের জনগণের দল। এই দলকে যারা ভয় পায়, তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে। এই দল নেতৃত্ব দিয়ে দেশকে বাঁচাতে চাচ্ছে। এতে যারা বাধা দিচ্ছে তারাই জাতীয় সংসদ নির্বাচন হতে দিচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে, কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ পরিচালনা করতে পারে, কারা দেশ রক্ষা করতে পারে। তাই অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে আরোও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকন, জেলা বিএনপির উপদেষ্ঠা কামরুল হাসান শাহীন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসরাইল আলী, শাহ সাইদুল রহমান হিরু, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সারোয়ার রেজা, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, আব্দুল্লাহ শফি সাহেদ, সাহেদ আহমদ চমন, মামুন আহমদ মিন্টু, মাসুদ আহমদ কবির, মিসবাহ আহমদ জেহিন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে