editor

প্রকাশিত: 3:42 PM, March 13, 2025

মারা গেছে নির্যাতিত শিশুটি, নেটদুনিয়ায় ক্ষোভ

মারা গেছে নির্যাতিত শিশুটি, নেটদুনিয়ায় ক্ষোভ

নিউজ ডেস্ক:: মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। নেটিজেনরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাইফুল ইসলাম সাইফ লিখেছেন, ‘আল্লাহ বাচ্চাটাকে জান্নাতবাসী করুক। সাথে সাথে অন্যায়ের সঠিক বিচার করা হোক। শুনলেও কটু মনে হয়। তারপরও আপন বোন জামাই ও তার মুরুব্বি তালই একসাথে বিকৃত যৌনাচার করতে পারাটা সন্দিহান আমি। দিনশেষে মেয়েটিই ভিক্টিম। সঠিক তদন্ত আশা করি। কারণ ভিক্টিম মেয়েটির বোনকে সন্দেহের মনে হয়েছে। সঠিক তদন্ত ও বিচার একান্ত কাম্য।

বায়জিদ হোসেন সাদ লিখেছেন, ‘মেয়েটি আর নেই! দেশের আরও একটি কলঙ্কিত অধ্যায়।

তাহমিনা শিল্পী লিখেছেন, ‘মারা গেলো, মেয়েটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিংস্র হায়েনা তোমাকে বাঁচতে দিলো না। তোমাকে নিয়ে কেউ কেউ নোংরা রাজনৈতিক খেলা খেললো। পৃথিবীর নরক রূপটা তুমি দেখে গেলে। তোমার যন্ত্রণা অভিশাপে রূপ নিক, ওদের পুড়িয়ে দিক। সুপ্রিয় আইনপ্রয়োগকারী, আর কবে বিচার করবেন আপনারা?

সাদিক খান লিখেছেন, ‘অন্তত ধর্ষিতা হবার ভয় সাথে নিয়ে মেয়েটাকে আর বাঁচতে হলো না বাংলাদেশে। মরেও বেঁচে গেলো মেয়েটি।’

মো. আবু সালেহ মুসা লিখেছেন, ‘সবশেষে জীবনের কাছে হার মানতে হলো শিশুটিকে। যারা অনলাইনে বহুবার শিশুটিকে মেরে ফেলেছিলেন, তারা খুশি তো?’

শব্দনীল লিখেছেন, ‘মাগুরার সেই মেয়েটি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ ধর্ষণবিরোধী আন্দোলনকে বানচাল করা হলো। কারা করলো? কেন করলো? কাদের স্বার্থে করলো? এরা কারা?’

আলমগীর মাসুদ লিখেছেন, ‘অতঃপর জীবনের সঙ্গে এক সপ্তাহ লড়াই করে শিশুটি মারা গেলো কিছুক্ষণ আগে! ধর্ষকের জয় হলো। ৮ বছর বয়সী এই মেয়ের জন্য একদিন উপোস ছিলাম। দুইদিন ছিলাম আহত। এখন তার মৃত্যু সংবাদে চোখ আমার টলমল করছে। মনে হচ্ছে—আমার বাচ্চাটা চিরনিদ্রায় গেছে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন